Thursday, April 9, 2026

দীর্ঘ টানাপোড়েনের অবসান, শুরু হচ্ছে জোজিলা টানেল তৈরির কাজ

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জোজিলা টানেল তৈরির কাজ। এই টানেলের মাধ্যমে যুক্ত হবে শ্রীনগর এবং  লেহ। জানা গিয়েছে, এক নম্বর জাতীয় সড়কের উপর এই টানেল তৈরি হবে। এই টানেলের ফলে সীমান্তে পৌঁছানো আরও সহজ হবে।

১৪.৫ কিমি লম্বা এই জোজিলা টানেল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, এর আগে জোজিলা পাস যাতায়াতের যোগ্য ছিল বছরে মাত্র ছয় মাস। টানেল তৈরি হলে সারাবছর ব্যবহার করা যাবে। এই টানেলের মাঝে পড়বে দ্রাস ও কার্গিল।  জানা গিয়েছে, এই জোজিলা টানেলটি টু লেন বাই ডিরেকশনাল সিঙ্গল টিউব টানেল। সেনাদের যাতায়াতের জন্য এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০০৫ সালে এই টানেলের কাজ প্রথম শুরু করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কোনও অজ্ঞাত কারণে সেই কাজ পিছিয়ে যায়। ২০১৩ সালে বিআরও এই প্রকল্প হাতে নেয়। সব মিলিয়ে মোট ৪ বার এই টানেল তৈরির কাজ স্থগিত হয়ে যায়। ২০১৮ সালে জোজিলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে এর কাজ শুরু হলেও অর্থনৈতিক সঙ্কটের জন্য তা থমকে যায়। পরে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এর উদ্যোগ নেন নীতিন গডকড়ি। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেষ শুরু হচ্ছে টানেল তৈরির কাজ।

আরও পড়ুন:বাড়বে সংক্রমণ, বিদেশ থেকে তরল অক্সিজেন আনছে স্বাস্থ্যমন্ত্রক

 

 

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...