Friday, May 15, 2026

সব উৎসবেই কি দেওয়া হয় টাকা? দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে একগুচ্ছ প্রশ্ন কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

টানা লকডাউনে আর্থিক সঙ্কট। করোনা আবহে অনেকেই বিজ্ঞাপন পাচ্ছে না। এই পরিস্থিতিতে দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলের ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। টাকা নেবে না পুরসভা, মিউনিসিপালিটি। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। বৃহস্পতিবার, এই মামলার শুনানিতে হাইকোর্টের একগুচ্ছ প্রশ্নের মুখে রাজ্য সরকার। এদিন শুনানিতে আদালত প্রশ্ন তোলে,

• অনুদান কি শুধু দুর্গাপুজোতে দেয় সরকার
• ঈদে কি কোনও অনুদান দেওয়া হয়
• গণতান্ত্রিক ব্যবস্থায় ভেদাভেদ করা যায়
• এভাবে কি টাকা দেওয়া যায়
দুর্গাপুজো নিয়ে আমরা গর্বিত কিন্তু তাই বলে যথেচ্ছভাবে টাকাপয়সা বিলি করা যায় কি
• সরকার বলছে টাকা দেওয়া হচ্ছে মাস্ক-স্যানিটাইজারের জন্য,
সেটা তো সরকারই কিনে দিতে পারত
• সংক্রমণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সেখানে পুজোর অনুমতি কীভাবে
• কী কী সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে
• ভিড় নিয়ন্ত্রণে ব্লু প্রিন্ট কী
• পুলিশ সব কাজ করলে ক্লাবকে টাকা কেন

এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

আরও পড়ুন:বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...