Friday, June 26, 2026

আরএসএসের আজ্ঞাবহ ধনকড়? রাজ্যপালের টুইট ঘিরে শোরগোল

Date:

Share post:

বাংলার সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করতে গিয়ে এবার নিজেই বেকায়দায় পড়লেন
রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিন একটি ট্যুইট করেন। জগদীপ ধনকড় এই ট্যুইটের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন। সেখানে একটি ছবি ওনার ফোনের স্ক্রিনশট। আর তাতেই “পর্দা ফাঁস”!

ছবিতে দেখা যাচ্ছে, তাঁকে এই ছবি পাঠিয়েছেন এমন এক ব্যক্তি, যাঁর নাম আরএসএস সুধীর হিসেবে সেভ করা আছে রাজ্যপালের মোবাইলে। সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বেগতিক দেখে তড়িঘড়ি তিনি ওই ট্যুইট মুছে দেন।

কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যপাল কী তবে আরএসএসের নির্দেশেই সমস্ত কাজ করেন? তাহলে কী ওনার বিরুদ্ধে শাসক দলের অভিযোগ ঠিক?

এদিকে ধনকড়-এর এই টুইট পোস্ট করে তাঁকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, “রাজ্যের সাংবিধানিক প্রধান কি তাহলে আরএসএস-এর কথায় কাজ করেন?”

আরএসএস সুধীর কে? তাঁর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন- শাঁখ বাজিয়ে নবান্ন সভাঘর থেকে ১২ জেলার ১১০ পুজোর উদ্বোধন মমতার

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...