Monday, May 11, 2026

প্লেনের মতই উড়ছে আকাশে, কী ছিল ওটা? আতঙ্কে পাইলট থেকে এয়ারলাইন্স ক্রু

Date:

Share post:

ফের দক্ষিণ ক্যালিফর্নিয়ার আকাশে জেটপ্যাক লাগিয়ে উড়তে দেখা গেল এক ব্যাক্তিকে। ঘটনাটি ঘটেছে বুধবার। গত ৬ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার ঘটল এমন ঘটনা। দুটি ঘটনাই ঘটেছে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। দেখা গেছে এয়ারপোর্টের অদূরেই জেটপ্যাক লাগিয়ে উড়ছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তবে একই ব্যক্তিকেই দুবার দেখা গেছে কীনা, তা নিয়ে সংশয় রয়েছে।

এইবার তাঁকে ৬ হাজার ফুট ওপরে হাওয়ায় উড়তে দেখা গেছে। বুধবার চায়না এয়ারলাইন্সের ক্রু অভিযোগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর পৌনে দুটো নাগাদ তারা বিমানবন্দরের ৭ মাইল উত্তর পশ্চিম দিকে কিছু একটা উড়তে দেখেছিল। এনপিআরকে এমনটাই জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

আরও পড়ুন : পিটিআই-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল প্রসার ভারতী

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বিষয়টি তদন্ত করে দেখবে। শুধু এই বিষয়টিই নয়, এর আগেও একইভাবে আরেকজনকে জেটপ্যাক লাগিয়ে উড়তে দেখা গিয়েছিল। সেই বিষয়টিরও তদন্ত হবে বলে জানিয়েছে এফএএ।

জেটপ্যাক হলো এমন একটি ডিভাইস যা ব্যক্তির পেছনে বেঁধে রাখা হয়। গ্যাস বা তরল জ্বালানির মাধ্যমে জেট ইঞ্জিন ব্যক্তিকে বাতাসে ভাসিয়ে রাখে।তাই বিমানবন্দরের এত কাছে জেটপ্যাক লাগিয়ে ওড়া নিষিদ্ধ। যে কোনও মূহুর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

আরও পড়ুন : কেক কেটে স্বামীর জন্মদিন পালন ৯১ বছরের বৃদ্ধার, ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমোদন ছাড়া বিমানবন্দরের এত কাছে জেটপ্যাক লাগিয়ে ওড়া নিষিদ্ধ। কিন্তু গত ৩০ আগস্ট, এক ব্যক্তিকে স্পোর্টিং জেটপ্যাক লাগিয়ে উড়তে দেখা গিয়েছিল। অভিযোগ, তার কাছে কোনও অনুমোদন ছিল না। এনপিআরকে এমনটাই জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

৩০ আগস্ট, লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের ৩০০০ ফিট দূরত্বে, উড়ছিল ওই ব্যক্তি। তাও আবার স্পোর্টিং জেটপ্যাক নিয়ে। এই দৃশ্য দেখতে পান দুই পাইলট। তাঁরাই খবর দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। যিনি সেদিন কন্ট্রোলের দায়িত্বে ছিলেন, তিনি হতাশ হয়ে বলেছিলেন, এসব শুধু লস অ্যাঞ্জেলসেই হয়। যদিও, বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...