Saturday, June 13, 2026

কিছুটা ‘নরম’ হলেও বিজেপির অন্দরে জল্পনা জিইয়ে রাখলেন শুভ্রাংশু

Date:

Share post:

ফের এক পোস্টে কিছুটা নরমভাব প্রকাশ করলেও, বিজেপি’র গুরুত্বপূর্ণ মিছিল থেকে দূরে সরেই থাকলেন বিধায়ক শুভ্রাংশু রায়।

গত বৃহস্পতিবার রাজনৈতিক মহলে শোরগোল তুলে রাজনীতি থেকে ‘স্বেচ্ছাবসর’ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন শুভ্রাংশু৷
এই পোস্ট জল্পনা তৈরি হয়৷ পরে ঘোষণা করেছিলেন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নিজের কিছু কথা বলবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের পুত্র এবং বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

কিন্তু সেই সাংবাদিক সম্মেলন শেষ পর্যন্ত যেমন করেননি, তেমনই শুক্রবারের মিছিলেও শুভ্রাংশুকে দেখা যায়নি।

এদিকে ফের একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি৷ তাতে শুভ্রাংশু লিখেছেন, ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব কি নেব না, তা ভবিষ্যৎই বলবে। কিন্তু জীবনের শেষদিন পর্যন্ত মানুষের সেবা করে যাব। জনসেবার মধ্য দিয়েই মানুষের মাঝে থেকে যাব। কারণ মানুষের মধ্যেই নারায়ণ বর্তমান। যে নারায়ণ, সেই জগন্নাথ, সেই রাম’।
বিজেপি মহল এই পোস্ট দেখে কিছুটা আশ্বস্ত হয়তো হয়েছিলো, কিন্তু পরে সব জল্পনা জিইয়ে রেখে এবং দলের কর্মসূচিতে গরহাজির থেকে বিষয়টিকে ফের চর্চার মধ্যে নিয়ে এসেছেন শুভ্রাংশু নিজেই৷ বৃহস্পতিবারের ফেসবুক পোস্টে শুভ্রাংশুর বলা কথা নিয়ে জল্পনা তৈরি হয় বিজেপি-র অন্দরেও। চর্চা চলে, দলে ‘বড় পদ’ না পেয়েই শুভ্রাংশু স্বেচ্ছাবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন৷ এর পরই ‘ড্যামেজ কন্ট্রোল’- এ নামে বিজেপি। ঘোষণা করা হয়, মণীশ শুক্লর খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার টিটাগড় থানার সামনে থেকে ব্যারাকপুরের চিড়িয়া মোড় পর্যন্ত যে বিক্ষোভ মিছিল হবে, ওই মিছিলে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়দের সঙ্গেই থাকবেন শুভ্রাংশু৷ কিন্তু শুক্রবারের মিছিলে শুভ্রাংশুকে দেখা যায়নি। ফলে, বিজেপি-র দমবদ্ধ ভাব পুরোপুরি এখনও কাটেনি৷ শুভ্রাংশু এটুকুই বুঝিয়েছেন, রাজনীতি তিনি ছাড়ছেন না। রাজনৈতিক মহলের অভিমত, ফের অসন্তোষ
সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন-একুশের আগে শক্তি বাড়ল শাসকের, সিপিএমের দাপুটে বিধায়ক এলেন তৃণমূলে

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...