Wednesday, May 13, 2026

লালবাজারে পুজো গাইড প্রকাশ করলো কলকাতা পুলিশ

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো কলকাতা পুলিশের পুজো-২০২০ গাইড। এদিন কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে পুজো গাইডের শুভসূচনা করলেন নগরপাল অনুজ শর্মা। পুজোর গাইডের পাশাপাশি এদিন কলকাতা ট্রাফিক পুলিশের বার্ষিক পর্যালোচনা রিপোর্টও প্রকাশ করেন নগরপাল।

পুজোর ভিড়ে অনেকের, বিশেষ করে বাচ্চাদের হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এবার সেটা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তৈরি করা হয়েছে “আইডেন্টিটি বেজ”। যার মাধ্যমে হারিয়ে যাওয়ার বাচ্চার পরিচয় দেখে তাঁদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে কলকাতা পুলিশ।

এছাড়াও এই গাইড কলকাতায় কোথায় কোথায় কোন পুজো মণ্ডপ আছে তার দিক নির্দেশ করবে। উত্তর ও মধ্য কলকাতা থেকে নিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব, পোর্ট এরিয়া এবং দক্ষিণ শহরতলির ও দক্ষিণ-পশ্চিম কলকাতার সমস্ত পুজোর ম্যাপ থাকছে এই গাইডে। এছাড়া হাঁটা পথের নির্দেশিকাও ঠিক করে দেওয়া হয়েছে এই কলকাতা পুলিশের পুজো গাইড-২০২০ তে।

গাইড প্রকাশ করে কলকাতা পুলিশের নগরপাল অনুজ জানিয়েছেন, যে এই মহামারীতে তাঁদের পক্ষে যা যা সম্ভব তাই করবেন। মানুষকে সচেতন করা থেকে নিয়ে প্রচার চালানো এবং মণ্ডপে মণ্ডপে মাস্কও বিতরণ করবেন। কেউ যাতে মাস্ক ছাড়া মণ্ডপে ঢুকতে না পারেন সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। তাঁদের হাতে মাস্ক দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশিকা মেনে যাতে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করেন, সেটাই দেখবে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-নভেম্বরেও স্নাতকে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...