Friday, June 19, 2026

নভেম্বরেও স্নাতকে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

নভেম্বর মাস পর্যন্ত এবার ভর্তি প্রক্রিয়া গড়াবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় জানিয়েছে ওই সময়ের মধ্যে শেষ করা যাবে না ভর্তি প্রক্রিয়া।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যাদবপুরে বিজ্ঞান শাখায় শুধুই মেধা-তালিকা প্রকাশিত হয়েছে। এখনও শুরু হয়নি ভর্তি প্রক্রিয়া। অন্যদিকে কলা বিভাগে প্রথম মেধা তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু পুজোর ছুটির কারণে দ্বিতীয় মেধা তালিকা অনুযায়ী ভর্তি শুরু করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শেষ করে তবেই বিজ্ঞান শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু করা যাবে। কারণ, অনেক পড়ুয়া যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ার জন্য কাউন্সেলিংয়ে যোগ দেন। সংশ্লিষ্টদের মধ্যে অনেকে বিজ্ঞান শাখায় পড়ার জন্যও আবেদন করেন। তাই বিজ্ঞান শাখায় ভর্তি নভেম্বরের আগে করা যাবে না।’’ কলা বিভাগের ভর্তি অনেকটাই এগিয়েছে বলে জানান সহ-উপাচার্য। তিনি জানান, কিন্তু প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন:মাধ্যমিকের রেজিস্ট্রেশনের বয়সসীমা বেঁধে দিল পর্ষদ

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...