Monday, April 6, 2026

গানের সুরে তাল মিলিয়ে ঘর বাঁধতে চলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী

Date:

Share post:

করোনার আবহে সব মাটি হয়েছে। কিন্তু কিছু তো শুভ হোক। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর মনে বোধহয় এই ভাবনাই ছিল। আর তাই চুপিচুপি তৃতীয়ার সন্ধ্যায় বাগদান পর্ব সেরে ফেললেন তিনি। পাত্র সুরকার নীলাঞ্জন ঘোষ।

বেশ কিছুদিন ধরেই অনেকের মুখেই ইমনের পাত্র নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। সেই সমস্ত জল্পনার অবসান হল সোমবার। ইমনের বিয়ের খবরে দারুণ খুশি তাঁর ফ্যানেরা। এনগেজমেন্টের ছবি তিনি নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। পরিচয় দীর্ঘদিনের হলেও, গত ডিসেম্বর থেকে শুরু হয়েছিল প্রেমপর্ব। জানা গেছে, আগামী বছর শুরুর দিকে বিয়েও সেরে ফেলবেন তাঁরা।

নীলাঞ্জনের সঙ্গে কিছু মিউজিক্যাল প্রোজেক্টে কাজ করেছেন ইমন। সম্প্রতি ইমনের গাওয়া একি লাবণ্যে পূর্ণ প্রাণের মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছেন নীলাঞ্জন। এছাড়াও নজরুলের গান- ‘পরদেশী মেঘ’ একটি গানের মিউজিক ভিডিয়োয় সম্প্রতি ইউটিউবে লঞ্চ করেছেন ইমন। সেখানেও একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় মিমির ছবিতে ‘জল সমস্যা’ নিয়ে ট্রোল

কয়েকদিন আগেই বাদশার গেন্দা ফুল গানের বাংলা ভার্সান বিক্রম ঘোষের নতুন গানে গাইতে দেখা গিয়েছে ইমনকে। এছাড়াও বর্তমানে জি বাংলা সারেগামাপা-অনুষ্ঠানে সংগীতগুরুর আসনে দেখা যাচ্ছে ইমনকে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ একটা সময় ধরে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন ইমন চক্রবর্তী। বয়সের ফারাক থাকলেও এই জুটির রসায়ন নজড় কাড়ত অনুরাগীদের। কিন্তু গত বছর সেই সম্পর্কে ইতি টানেন দুজনে।

 

এনগেজমেন্টের পর কাটা হয় কেক

আরও পড়ুন : পুজো প্যান্ডলে বাংলা গান বাজানোর আবেদন বাংলা পক্ষের

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...