Friday, May 15, 2026

রায় বিবেচনায় হাইকোর্টে রিভিউ পিটিশন ফোরাম ফর দুর্গোৎসবের

Date:

Share post:

দর্শকশূন্য মণ্ডপ। ঝোলানো থাকবে “NO ENTRY” বোর্ড। আরও একাধিক শর্ত আরোপ করে রাজ্যে এবার পুজো পালনের ঐতিহাসিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আর সেই রায়ের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য আজ, মঙ্গলবার চতুর্থীর দিন ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ফের শুনানি হতে পারে এই সংক্রান্ত মামলার। আর সেদিকেই তাকিয়ে কলকাতার বড় বারোয়ারি পুজো কমিটিগুলি।

আরও পড়ুন- Big breaking: বিজেপিতে অনাস্থা, পাল্টা দল নিয়ে রাজনীতিতে হিন্দু সংহতি

গতকাল, সোমবার হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর এখন বিশ্ববাংলা সংবাদকে ফোরাম ফর দুর্গোৎসবের যুগ্ম-সম্পাদক শাশ্বত বসু ইঙ্গিত দিয়েছিলেন, তাঁরা আইনি পথে হাঁটতে পারেন। তিনি বলেছিলেন, হাইকোর্টের রায়কে তাঁরা সম্মান করেন। কিন্তু এত আয়োজনের পর এমন সিদ্ধান্তে প্রতিটি পুজো কমিটি আঘাত পেয়েছে। সিদ্ধান্ত আরও একটু বাস্তবোচিত হলে ভাল হত।

এদিকে সব পুজো মণ্ডপের ভৌগোলিক অবস্থান এক নয়, সেক্ষেত্রে হাইকোর্টের রায়ে বিপাকে পড়েছে অনেক পুজো কমিটি। তাই শেষ মুহূর্তে হাইকোর্টের এমন রায়কে পুনরায় বিবেচনার আবেদন নিয়ে রিভিউ পিটিশন দাখিল করছে
ফোরাম ফর দুর্গোৎসব।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...