Thursday, May 7, 2026

করোনা মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্তই সঠিক ছিল, জানালেন মোদি

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউন চলায় দেশে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলেও করোনাভাইরাস মুক্তির সংখ্যাই দেশে বেশি। টানা ৬৮ দিন চলেছিল লকডাউন। একদম সঠিক পথেই হেঁটে ছিল কেন্দ্র। এমনই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর কথায়, গোটা বিশ্বের মধ্যে ভারতেই উচ্চ আরোগ্যের হার। যা সাফল্যের বিষয়।

ভিডিও কনফারেন্সে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য রাখার সময় এই কথা তিনি বলেন। বলেন, ভারতের বৈচিত্র্য, জনসংখ্যার বিপুলতা নিয়ে করোনা মোকাবিলা খুবই চ্যালেঞ্জের। সেই কাজই করে চলেছে কেন্দ্রীয় সরকার। সফলতা এসেছে। বহু দেশের থেকে সফলভাবে করোনা মোকাবিলা করেছে ভারত। এই দাবি করেন মোদি। ভারতে কোভিডে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ইউরোপ ও এশিয়ার বহু দেশে ভয়ঙ্কর পরিস্থিতি। সেই করোনা পরিস্থিতি এড়ানো গিয়েছে ভারতে। আর তা হয়েছে শুধুমাত্র সঠিকভাবে লকডাউনের জন্য। কেন্দ্রের পরিকল্পনা সফল। এদিন মোদি বলেন, দেশে মানুষ মাস্ক ব্যবহারে সচেতনতা দেখিয়েছেন।

প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রের আরও অনেক পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে তা বাস্তবায়িত করা হবে। ভ্যাকসিন তৈরি হওয়ার পর সরবরাহের ব্যবস্থার রূপরেখা তৈরি করেছে কেন্দ্র। প্রত্যেক দেশবাসীর ডিজিটাল হেলথ আইডি তৈরি করা হবে। যার মাধ্যমে ভ্যাকসিন পাবেন সবাই।

আরও পড়ুন-কথা রাখলেন রাহুল, স্বজনহারানো দুই বোনকে বাড়ি দিলেন

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...