Monday, April 20, 2026

অ্যাপে বুকিং করলেই ঘরে বসেই ২১ টাকায় মিলবে পুজোর ভোগ!

Date:

Share post:

এবার দুর্গাপুজোয় ইতিমধ্যেই একাধিক স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে মণ্ডপের ২৫ মিটারের মধ্যে না যান, তা নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা হাইকোর্টও। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ অগ্রাহ্য করেই পুজোর কেনাকাটা মত্ত হয়ে পড়েছেন একাংশ মানুষ। যদিও অনেকেই বাড়িতে বসে ভার্চুয়াল পুজো পরিক্রমা দেখেই পুজো কাটাতে চান।

আরও পড়ুন- করোনা এখনও সক্রিয়, উৎসবের মরসুমে বেপরোয়া হলে ফের বড় বিপদ, সতর্ক করলেন মোদি
ঠাকুর দেখা তো তবু কোনওরকমে হয়ে যাবে, কিন্তু পুজোর ভোগ? অনেকেই মণ্ডপে ঘুরতে ঘুরতে পুজোর ভোগ খেয়ে থাকেন। কিন্তু এবারে তো তা সম্ভব নয়। এই সমস্যার সমাধানে বাঙালি এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেব দত্ত তৈরি করেছেন এক বিশেষ অ্যাপ। শহরের বাছাই করা ২৫টি দুর্গাপুজোর ভােগ মিলবে বাঙালি ইঞ্জিনিয়ারের তৈরি করা এই অ্যাপে, যার নাম ‘ইয়োট্টো ডট ইন’।
নিশ্চয়ই ভাবছেন কী করতে হবে?
এর জন্য প্রথমে মােবাইলের প্লে স্টোরে গিয়ে ‘ইয়োট্টো ডট ইন’ অ্যাপ ভাউনলােড করতে হবে। তারপর অন্যান্য শপিং অ্যাপের মতাে এই অ্যাপেই ভােগ বুকিং করা যাবে। এখনও পর্যন্ত উত্তর ও দক্ষিণ কলকাতার মােট ২৫টি পুজো উদ্যোক্তারা এই অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই এক হাজারের ওপর বুকিং হয়ে গিয়েছে। তবে প্রথম ১০০টি প্যাকেট ভােগ ২১ টাকায় পাওয়া যাবে।
অ্যাপে বুকিং করার পর অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা মেটালেই সরাসরি বাড়িতে পৌঁছে যাবে পুজোর ভােগ।

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...