Saturday, June 27, 2026

দাউদ ঘনিষ্ঠর কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

Date:

Share post:

দাউদ ঘনিষ্ঠ মির্চির ৮০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অপরাধ জগতের পরিচিত নাম দাউদ ইব্রাহিমের। গত ১ বছর ধরে দাউদ ঘনিষ্ঠ ইকবাল মির্চি ও তার পরিবারের তদন্ত চালাচ্ছিল ইডি।

তল্লাশি চালিয়ে সোমবার ৮০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২২ কোটির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করেছেন গোয়েন্দারা। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এই তালিকায় আছে সিনেমা হল, খামারবাড়ি, সাড়ে তিন একর জমি

কয়েক বছর আগে মৃত্যু হয়েছে ইকবাল মির্চির। ইডি সূত্রে খবর, তদন্তের আঁচ পেয়ে তার স্ত্রী হাজরা, দুই ছেলে জুনাইদ এবং আসিফ দুবাই থেকে লন্ডনে পালিয়ে গিয়েছে। দুবাই এবং ইংল্যান্ডে এক চেটিয়া ওষুধের ব্যবসা করে মির্চি পরিবার। জানা গিয়েছে, ইকবাল মির্চির স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে ইডি। এই আবেদন নিয়ে আদালতে যেতে পারে তদন্তকারী সংস্থা।

যদিও এই প্রথম নয়। এর আগেও দুবাইয়ে একটি হোটেল বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি মির্চিদের ২০০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। ইডি সূত্রে খবর, সোমবারের তল্লাশিতে মোট ৭৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:মার্কিন মুলুকে নির্বাচনী উত্তাপ, বেলমোন্ট বিশ্ববিদ্যালয়ে ‘সম্মুখ সমরে’ ট্রাম্প-বিডেন

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...