Friday, April 3, 2026

অ্যান্টিবডি ৫ মাসে কমে গেলে ফের সংক্রমণের আশঙ্কা, সতর্কতা ICMR-এর

Date:

Share post:

দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে। বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত সরকার। এরই মাঝে সেই উদ্বেগ আরও বাড়িয়ে জানা গেল, একবার আক্রান্ত হয়ে সেরে ওঠার পর দ্বিতীয়বার ফের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে দেশের নানা প্রান্তে। যা নিশ্চিতভাবেই চিন্তার কারণ। এহেন পরিস্থিতিতে মাঝেই সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানিয়ে দিলেন, আক্রান্ত হয়ে সেরে ওঠার পর ৫ মাসের মধ্যে শরীরে যদি অ্যান্টিবডি কমে যায় তাহলে ফের করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন বলরাম ভার্গব। সেখানে মানুষের উদ্দেশ্যে সচেতনতা বার্তা দিয়ে বারবার মাস্ক পরার অনুরোধ করেছেন তিনি। জানিয়েছেন সংক্রমণ রোধে যা যা নিয়মের কথা বলা হয়েছে সব অক্ষরে অক্ষরে পালনের জন্য। অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনও সংক্রমনের পরই শরীরে অ্যান্টিবডি তৈরি হয় করোনার ক্ষেত্রে সেরে ওঠার পর অ্যান্টিবডির স্থায়িত্ব থাকছে অন্তত পাঁচ মাস পর্যন্ত। এই সময় তিনি বলেন, কোনও ব্যক্তি করোনা সংক্রমিত হয়ে সেরে ওঠার পর পাঁচ মাসের মধ্যে যদি অ্যান্টিবডি কমে যায় তবে তার ফের করোনা হওয়ার আশঙ্কা রয়েছে। ফলস্বরূপ সেরে উঠলেও মাস্ক পরাটা অত্যন্ত জরুরী।

আরও পড়ুন: আটক চিনা সেনাকে ফিরিয়ে দিয়ে কথা রাখল ভারত

পাশাপাশি তিনি আরও বলেন এই ভাইরাস প্রতিমুহূর্তে অভিযোজিত হচ্ছে। প্রত্যেকটি মুহূর্তের নতুন করে শিখছি আমরা এর সম্পর্কে। পাশাপাশি রেমডিসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন নামক ওষুধগুলি এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে খুব একটা কার্যকর হচ্ছে না বলে জানান ভার্গব। একইসঙ্গে করোনা চিকিৎসায় যে প্লাজমা থেরাপি পদ্ধতি চালু ছিল সেটিও খুব একটা কার্যকর হচ্ছে না বলে সম্প্রতি জানা গিয়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...