Tuesday, June 23, 2026

আটক চিনা সেনাকে ফিরিয়ে দিয়ে কথা রাখল ভারত

Date:

Share post:

প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্তের এপারে আটক হওয়া চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারত। মঙ্গলবার রাতে চুশুল-মলডো সীমান্তে চিনের ওই সেনা সদস্যকে পিপলস লিবারেশন আর্মির কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার সকালে লাদাখ সীমান্তের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এক সেনাকে আটক করে ভারতীয় বাহিনী। প্রাথমিকভাবে ভারতীয় সেনা তখনই জানায়, ভারতে ঢুকে পড়া চিনা সেনার নাম ওয়াং ইয়া লং। তার কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া গিয়েছে। সেনা সূত্রে বলা হয়েছিল, গুপ্তচরবৃত্তি নাকি অনিচ্ছাকৃত ভুলে ওই সেনা ভারতে ঢুকে পড়েছে, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।

লাল ফৌজের ওই সেনাকে আটকের পরই চিনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়। ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা ভারতের কাছে জানতে চায় চিন। জবাবে ভারত জানায়, তদন্তের পরে প্রোটোকল মেনে চুশুল-মলডো পয়েন্টে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র আটক সেনাকে চিনের হাতে তুলে দেওয়া হবে। সেইমত হস্তান্তর করা হল আটক চিনা সেনাকে।

আরও পড়ুন-দাউদ ঘনিষ্ঠর কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...