Thursday, May 14, 2026

শহরে উদ্ধার ১.৬২ কোটি কালো টাকা, ইমরানের খোঁজ পেতে মরিয়া কলকাতা পুলিশ

Date:

Share post:

দেশব্যাপী করোনা পরিস্থিতি ও উৎসবের মরশুমেই এবার কালো টাকা উদ্ধারে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। এসটিএফ ও পার্কস্ট্রিট থানার যৌথ অভিযানে ১ কোটি ৬২ লক্ষ বেআইনি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পেজে। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে আসার পর কলকাতা পুলিশের প্রশংসা করেছেন নেটিজেনরা।

কলকাতা পুলিশের ফেসবুক পেজের তরফে জানানো হয়েছে, ‘বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে গত সোমবার, ১৯ অক্টোবর পার্ক স্ট্রিট থানা এলাকায় এলিয়ট রোডের বাসিন্দা মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে যৌথভাবে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পার্ক স্ট্রিট থানার কিছু আধিকারিকদের নিয়ে গঠিত একটি দল।বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৬২ লক্ষ ভারতীয় টাকা, সেইসঙ্গে কিছু সোনার গয়না, দুটি ল্যাপটপ, এবং দুটি স্মার্টফোন।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে অর্জুন সিংয়ের কনভয়, খবর পেয়ে ছুটে গেলেন অন্য দুই সাংসদ

তবে এই অভিযান চলাকালীন মূল অভিযুক্ত ইমরান বাড়িতে উপস্থিত না থাকলেও এই বিপুল পরিমাণ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র কোথা থেকে এলো, সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা। টাকা এবং অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে পার্ক স্ট্রিট থানায়। নিখোঁজ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি কোথা থেকে এই বিপুল পরিমাণ অর্থ এল তার তদন্ত শুরু হয়েছে। তবে পুজোর মুখে এই সাফল্যের জন্য কলকাতা পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিমাণ শেয়ার হয়েছে কলকাতা পুলিশের ওই পোস্ট।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...