Friday, May 8, 2026

দিল্লি কালীবাড়িতে নিয়ম-রক্ষার পুজো, অঞ্জলি অনলাইনে

Date:

Share post:

অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত দিল্লিতে বারোয়ারি দুর্গাপুজো করার অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। সেখানেও রয়েছে নানা বিধিনিষেধের বেড়া। তবে প্রথম থেকে যে পুজোকে অনুমতি দেওয়া হয়েছিল, তাহলে দিল্লি কালীবাড়ির পুজো। ভোগ-প্রসাদ নয়, বড় মণ্ডপ বা প্রতিমা নয়, কোনও স্টল নয় কিংবা অনুষ্ঠান তো নয়ই। এবার শুধু পুজোর আনুষ্ঠানিকতাটুকু সম্পূর্ণ করা।

দিল্লির এক টুকরো বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্কে কালীবাড়িতে এ ভাবেই দুর্গাপুজো হবে এ বার। বাংলা থেকে চোদ্দোশো কিলোমিটার দূরের প্রবাসে অতিমারি ছিনিয়ে নিয়েছে পুজোর রং, রূপ, গন্ধ।

তার চেয়েও বড় কথা, শুধু এক দিন। কয়েক ঘণ্টার জন্য পুজো। উপস্থিত থাকবেন খুব বেশি হলে পনেরোজন। কোনও দর্শনার্থীর ঢোকার অনুমতি দেওয়া হবে না। উদ্যোক্তারা জানিয়েছেন, ক্যামেরা লাগিয়ে অনলাইনে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে। সেই মতো ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই প্রতিমা এসে গিয়েছে। তবে বোধন হয়নি বলে সে প্রতিমা কাপড়ে ঢাকা। আর চারিদিকে শুধু ব্যারিকেড। এমনভাবে গার্ডওয়াল দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই একসঙ্গে বেশি লোক ঢুকতে না পারেন, সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘিত হয়।

প্রথমে দিল্লি সরকার বলেছিল, শুধুমাত্র কালীবাড়িতে বারোয়ারি পুজো করা যাবে। বাকি আর কোথাও দুর্গাপুজো হবে না। কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানেও থাকছে না ঢাকের বোল, পুজো মণ্ডপে আড্ডা, একসঙ্গে ভোগ খাওয়ার আনন্দ। বাংলা থেকে বহুদূরে এক খন্ড বাংলাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাও এবার হবে না। এখন শুধুই নিয়ম-রক্ষার পুজো আর তার সঙ্গে বিধিনিষেধের কড়া নজরদারি- এই ভাবেই প্রস্তুতি নিয়েছে রাজধানী।

আরও পড়ুন-‘জন্ম আমার মিথিলায়’, মধুবনী শিল্পে সেজেছেন দেবী দুর্গা

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...