Friday, May 15, 2026

স্মিথবাহিনীকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল ওয়ার্নারের দল

Date:

Share post:

রাজস্থান রয়্যালস ১৫৪/৬
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৫৬/২

৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

মনীশ পান্ডে ও বিজয় শংকরের ব্যাটে ভর করে অবশেষে জয়ে ফিরল ওয়ার্নারবাহিনী। ফলত প্লে-অফের আশা জিইয়ে রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৫৫ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৪০ রানের অবিভিক্ত পার্টনারশিপে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স৷

ব্যাট হাতে দুরন্ত পান্ডে ও শংকর৷ দু’জনই হাফ-সেঞ্চুরি করেন৷ তবে মনীশ পান্ডের ৪৭ বলে ৮৩ রানের আক্রমণাত্মক ইনিংস ছিল দেখার মত৷ ৮টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস৷ অন্যদিকে ৫১ বলে ৬টি বাউন্ডারি মেরে ৫২ রানে অপরাজিত থাকেন বিজয়৷ তাদের দু’জনের ৯১ বলে ১৪০ রানের পার্টনারশিপ ম্যাচের রং পালটে দেয়।

বৃহস্পতিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস ১৫৪ রান তোলে ৷ রবিন উথাপ্পা ও বেন স্টোকস ওপেনিং জুটিতে ৩৩ রান যোগ করে৷ পয়েন্ট টেবিল অনুযায়ী সানরাইজার্স হায়দরাবাদ এদিনের জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল ৷

আরও পড়ুন- শোভনকে পুজো-উপহার ‘দিদি’র, পাল্টা বিশেষ শাড়ি পাঠালেন বৈশাখী

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...