Thursday, June 4, 2026

সাগর দত্ত ঠাকুর বাড়িতে মা পূজিত হন ‘অভয়ারূপে’

Date:

Share post:

হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ার বনেদি বাড়ির দুর্গাপুজোর মধ্যে অন্যতম সাগর দত্ত ঠাকুর বাড়ির পুজো। এই পুজোর বিশেষত্ব হল , মা দূর্গা এখানে মহিষাসুরমর্দিনী রুপে নয় এখানে পূজিত হন ‘অভয়ারূপে’।

পরিবার সূত্রে জানা গিয়েছে ,সাগর লাল দত্ত ১৮৬২ সালে এই দত্ত বাড়ির পুজো শুরু করেছিলেন। এখানে মায়ের হাতে থাকে না কোনো অস্ত্র থাকে না মহিষাসুর মা দুই হাত তুলে শুধু আশীর্বাদ দান করেন। করোনা বিধির কারণে এই বছর পুজোর জৌলুস কিছুটা কমেছে।

এই বছর ষষ্ঠীতে বস্ত্র বিতরণী অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছিল এই করোনা মহামারির কারণে ।এবং নবমীর দিন প্রত্যেকের জন্য যে বিশেষ খাবারের আয়োজন করা হয় সেটিও এই বছর বন্ধ রাখা হয়েছে। পরিবারের সদস্যদের মতে মা অভয়ার কৃপায় আগামী বছর করোনা মহামারির প্রকোপ যদি কেটে যায় তাহলে আবার সবাই এক জায়গায় জড়ো হবেন এবং আবার সেই পুরনো জৌলুস ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...