Sunday, May 17, 2026

অতিমারি সহায়তা; বাংলাদেশকে একশো ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র

Date:

Share post:

অতিমারিতে সাহায্য করার জন্য বাংলাদেশকে নিজেদের তৈরি ১০০টি ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তরফে  (ইউএসএআইডি)-এর মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়েছে। ইউএসএআইডি-এর টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার টুইটারে জানিয়েছেন, ভেন্টিলেটরগুলো বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছে।

ইউএসএআইডি-এর টুইটে জানানো হয়, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশে পাঠানো ১০০টি ভেন্টিলেটর ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর তা গ্রহণ করেন দূতাবাসের উপ মিশন প্রধান ওয়াগনার এবং ইউএসএআইডি-এর বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত পরিচালক।

শুক্রবার বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার ইউএসএআইডি-এর ভেন্টিলেটর পাঠানোর সেই টুইটটি অ্যামেরিকা অ্যাক্টস ও ইউএসবিডি পার্টনারশিপ হ্যাশট্যাগে রিটুইট করেছেন। লিখেছেন, ‘বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্রের পাঠানো ১০০টি ভেন্টিলেটর গতকাল পৌঁছেছে। জীবন রক্ষাকারী এ সরঞ্জামগুলোর ডেলিভারি ও প্লেসমেন্ট নিশ্চিত করায় ইউএসএআইডি, বাংলাদেশ সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন- ‘বৃহত্তম দেউলিয়া’ প্রমোদ মিত্তাল, যিনি মেয়ের বিয়েতে ৫০৫ কোটি টাকা ব্যয় করেছিলেন

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...