Saturday, June 13, 2026

২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত মাত্র ১০৯৪, বাড়ছে সুস্থতার হার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ আরও ১ হাজার ৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, যা গত তিন মাসে সবচেয়ে কম। ২ আগস্টের পর এত কম সংখ্যক রোগী আর শনাক্ত হয়নি। ২ আগস্ট ৮৮৬ রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে সেদিন মাত্র ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা হয়েছিল।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৯৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্ত রোগীর হার ৯ দশমিক ৯৫ শতাংশ। এখনও পর্যন্ত মোট ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। সে হিসাবে শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার বিকালের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন হল। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

২ আগস্টের আগে ১৬ মে শনাক্ত রোগীর সংখ্যা ছিল হাজারের নিচে ছিল। সেদিন ৯৩০ জন রোগী শনাক্ত হয়েছিল। তারপর থেকে সংক্রমণের গতি বাড়ছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ জন বেশি। নতুন ১৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭৮০ জনে দাঁড়াল। এই সংখ্যা শনাক্ত মোট রোগীর ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন হয়েছে। সুস্থতার হার ৭৮.৮৮ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ২ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের এবং ৩ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের এবং ২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৭৮০ জনের মধ্যে ৪ হাজার ৪৫২ জনই পুরুষ এবং ১ হাজার ৩২৮ জন নারী।

তাদের মধ্যে ২ হাজার ৯৯৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৫৩৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭২০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩২০ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৩০ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৯ জনের বয়স ছিল ১০ বছরের কম।

আরও পড়ুন: ইস্তফার নাটক চালালে বহিষ্কার, বুঝতে পেরে ঢুকে পড়লেন সৌমিত্র

মৃতদের মধ্যে ২ হাজার ৯৭৬ জন ঢাকা বিভাগের, ১১৫৩ জন চট্টগ্রাম বিভাগের, ৩৬৯ জন রাজশাহী বিভাগের, ৪৬৩ জন খুলনা বিভাগের, ১৯৭ জন বরিশাল বিভাগের, ২৪১ জন সিলেট বিভাগের, ২৬০ জন রংপুর বিভাগের এবং ১২১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...