Thursday, May 14, 2026

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স না বাড়ানোর আর্জি, মোদিকে চিঠি মুসলিম লিগের শাখার

Date:

Share post:

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করছে কেন্দ্র। মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে বিয়ের বয়সের সময়সীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হতে পারে। এই বিষয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিল মুসলিম লিগের মহিলা শাখা।

কী লেখা হয়েছে চিঠিতে? সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, সরকার যেন কোনও হটকারী সিদ্ধান্ত না নেয়। মুসলিম লিগের মহিলা শাখার সম্পাদক পিকেন নুরবানা রশিদের দাবি, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ২১ বছর হলে লিভ ইন সম্পর্কের সংখ্যা বাড়তে। এতে সামাজিক অবক্ষয় হবে।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতবর্ষের মতো দেশে গ্রামীণ এলাকায় ১৮ বছর হওয়ার আগে ৩০ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। ফলে বিয়ে আটকানোর জন্য হঠাৎ করে সরকারের নতুন সিদ্ধান্তের কোন লাভ হবে না। এক্ষেত্রে ১৮ বছর হওয়ার আগে মেয়েদের বিয়ে আটকানোর জন্য করা আইন জরুরি বলে মনে করে সংগঠন। চিঠিতে একটি সমীক্ষার রিপোর্ট তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, শুধু কেরলে ২০১৯ সালে ৩০০- র বেশি মেয়ের বিয়ে দেওয়া হয়েছে।

নুরবানা রশিদ উল্লেখ করেছেন, সমীক্ষার রিপোর্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর হলেও সেই আইন মানা হচ্ছে না। তাঁর আবেদন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যেন আলোচনায় বসে। এদিকে জয়া জেটলির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্র। সেই কমিটির পরামর্শ দিয়েছে, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক।

আরও পড়ুন:দশেরায় সিএএ নিয়ে ওকালতি ভাগবতের, বুঝিয়ে দিলেন বিজেপির ‘টার্গেট’

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...