Thursday, May 14, 2026

পাহাড়ে বিনয়-অনীত শিবিরের মিছিল, পাল্টা প্রস্তুতি গুরুং অনুগামীদের

Date:

Share post:

কিশোর সাহা

মহানবমীর দিন ফের দার্জিলিঙের আলোচনার শিরোনাম বিমল গুরুং। কারণ, ‘গুরুংকে চাই না’ স্লোগান তুলে পাহাড়ের সোনাদা এলাকায় মিছিল করে ফেললেন বিনয় তামাং, অনীত থাপাদের সমর্থকেরা।

সূত্রের খবর, যা দূর থেকে দেখে শীঘ্রই বিমল গুরুংকে স্বাগত জানিয়ে পাল্টা মিছিলের কথা ঠারেঠারে জানিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা। সেই মিছিল সোনাদা তো বটেই, কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াঙেও হবে বলে সূত্রের খবর। সব মিলিয়ে পাহাড়ের রাজনীতি ফের বিমল গুরুংময় হয়ে উঠেছে।

কদিন আগেই গুরুং খুল্লমখুল্লা প্রেস কনফারেন্স করেছেন রাজ্যের রাজধানী কলকাতায়। কাজেই পুলিশ তাঁকে খুঁজছে এ কথা আর সে ভাবে বলা যাবে না। আইনজীবী ও পুলিশের অবসরপ্রাপ্তদের একাংশের মতে, ওই প্রেস কনফারেন্সের পেপার কাটিং ও ভিডিও আজালতে পেশ করলে এটা অনেকটাই স্পষ্ট করা যাবে যে পুলিশ নানা মামলায় বিমল গুরুংদের খুঁজছে না। তাতে জামিনের পক্ষে বিমল গুরুংয়ের আইনজীবীদের সওয়াল অনেক জোরদার হতে পারে।

সে যাই-ই হোক, জামিনের আবেদনে সাড়া মিললে অথবা না মিললেও যে কোনদিন দার্জিলিং পাহাড়ে হাজির হতে পারে বিমল গুরুং। তা হলে বিনয় তামাং, অনীত থাপাদের রাজপাট নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। তা নিয়ে উদ্বেগ রয়েছে বিনয় শিবিরেও। সে জন্য দেবীপক্ষেই একটা মিছিলের আয়োজন করেন বিনয়-অনীতের অনুগামীরা। রবিবার সেই মিছিল সোনাদায় দেখে বিনয় শিবিরের অনেকেই উজ্জীবিত।

কিন্তু, দার্জিলিঙের রাজনীতির ইতিহাস বলছে, ২০১০ সালের ২১ মে গোর্খা লিগ নেতা মদন তামাং খুন হওয়ার দু’দিনের মাথায় বিমল গুরুংকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না বলে ওই সোনাদায় বড় মাপের মিছিল, স্বতঃস্ফূর্ত জনসমাবেশ হয়েছিল। কিন্তু, পুলিশ পাহারায় গুরুং সপার্ষদ পাহাড়ে ঢুকেছিলেন ওই জনসমাবেশ ভেদ করেই। তার পরে গোটা পাহাড়ে যে তাঁরই রাজ চবলে সেটা ফের প্রমাণ করেছিলেন। এমনকী, ২০১৭ সালে মদন তামাং হত্যা মামলা থেকে বিমল গুরুং অব্যাহতিও পেয়েছিলেন। গুরুং অনুগামীরা দাবি করছেন, সেই ২০১০ সালের সোনাদায় যে মিছিল হয়েছিল তার তুলনায় রবিবারের জনসমাগম কিছুই নয়।

তাই গুরুং অনুগামীরা ফের পাহাড়ে কর্তৃত্ব কায়েমের জন্য বড় মাপের মিছিল করতে কোমর বেঁধে নেমেছেন।

আরও পড়ুন-দশেরায় সিএএ নিয়ে ওকালতি ভাগবতের, বুঝিয়ে দিলেন বিজেপির ‘টার্গেট’

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...