Wednesday, June 3, 2026

ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল তৃণমূল নেতাকে, অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। খুনের চেষ্টা তৃণমূল নেতাকে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে কোপানো হল ধারাল অস্ত্র দিয়ে। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের অভিযোগের আঙুল বিজেপির দিকে। তৃণমূলের দাবি, অভিযুক্তদের বিজেপির সঙ্গে যোগ রয়েছে। তাঁকে রাজনৈতিক কারণেই খুনের চেষ্টা করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দিনহাটা ১ নম্বর ব্লকের ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওই ব্যক্তির নাম মিঠুন রাজভর। তিনি নবমীর রাতে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন। একরকম মধ্য রাতেই বাড়ি ফিরছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফেরার সময় সাতকুড়া এলাকায় বিজেপি আশ্রিত ‘গুন্ডারা’ তাঁর ওপর চড়াও হয়। ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। খুনের চেষ্টা করা হয়। মিঠুন রাজভরের গলায় ও ঘাড়ে ব্যপক জখম হয়। এরপরে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তৃণমূল নেতা। তাঁর চিৎকার শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। সেই সময় মিঠুন রাজভরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হতে থাকে। এরপর তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনাস্থলেই এক অভিযুক্তকে ধরে ফেলে গণপিটুনি দেয় স্থানীয়রা। মারধরের জেরে অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবির জানায়, এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী।

আরও পড়ুন-দুর্নীতির অভিযোগে ৩ বছরের জেল বিজেপি জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...