Monday, May 4, 2026

পুজো শেষেই শুরু রাজনৈতিক তরজা, বিজেপিকে “করোনা” বলে তোপ ফিরহাদের

Date:

Share post:

পুজোর রেশ কাটতে না কাটতেই শুরু রাজনৈতিক তরজা। এবার বিজেপিকে সত্যিকারের “করোনা” বলে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজনীতিতে সত্যিকারের “করোনা” হল বিজেপি। এরা যত তাড়াতাড়ি শেষ হয়, ততই বাংলার মঙ্গল। ফিরহাদ হাকিম বলেন, মা দুর্গা যেমন অসুরকে বধ করেছিলেন, তেমনই একদিন করোনাও বধ হবে। সেইসঙ্গে তিনি বলেন, বিজয়াতে দেবী দুর্গার কাছে তাঁর প্রার্থনা করোনা বধের মতোই বাংলা থেকে বিজেপিকে তাড়ান।

একইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতিকে ইঙ্গিত করে ফিরহাদ বিজেপির অস্ত্র পুজোর কড়া সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, অস্ত্র পুজো কেন? পুজো করার পর কি তা দিয়ে কাউকে মারা হবে? মা দুর্গার কাছে থাকা অস্ত্র নিয়ে তাঁর প্রতিক্রিয়া, সেখানে যে অস্ত্র থাকে তা কৃত্রিম। বিজেপির বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঙ্গা, হামলা ও মারামারির চেষ্টার অভিযোগ তিনি করেছেন। বিজেপির অস্ত্র পুজো নিয়ে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, তারও প্রশংসা করেছেন তিনি।
প্রসঙ্গত, অস্ত্র পুজো করা নিয়ে দিলীপ ঘোষের যুক্তি, “শস্ত্র হচ্ছে শক্তির প্রতীক, দেশ-ধর্ম-সমাজ রক্ষার জন্য শস্ত্রের প্রয়োজন, শস্ত্রই আমাদের রক্ষা করে।”

এদিকে, গতকাল বিজয়া দশমীতে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি লিখেছিলেন, লক্ষ্য এবার একুশের বিধানসভা ভোট। সবাইকে একজোট হয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হবে। সমবেত কণ্ঠে সংকল্প গ্রহণ করার কথা বলে তিনি আহ্বান জানান, করব মোরা লড়ব মোরা, সোনার বাংলা গড়ব মোরা। রাজ্য সভাপতি হিসেবে তাঁর আবেদন, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে আবারও একবার নিজেদের উজাড় করে দিয়ে বিজেপিকে প্রমাণ করে দিতে হবে যে সদিচ্ছা থাকলে যে কোন অসাধ্য সাধন অতি ক্ষুদ্র বিষয়। তিনি বলেছেন, সমবেত কণ্ঠে সঙ্কল্প গ্রহণ করে বলতে হবে যে “করব মোরা লড়ব মোরা সোনার বাংলা গড়ব মোরা।”

আরও পড়ুন-‘দলবদলু’ বিধায়ক: দিলীপ ঘোষের মূল্যায়ণ ঘিরে জোর চর্চা রাজনৈতিক মহলে

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
91 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে