Wednesday, May 13, 2026

করোনা আবহে একাদশীতেও বাবুঘাটে মধ্যরাত পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জন

Date:

Share post:

দশমীর পর আজ একাদশীতেও ঘাটে ঘাটে চলছে ঠাকুর বিসর্জন। সেইমতো সকাল থেকেই বাবুঘাটে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। বাবুঘাট পর্যবেক্ষণের জন্য বাবুঘাটে হাজির রয়েছেন কলকাতা কর্পোরেশনের বিদায়ী মেয়র পরিষদ দেবাশিস কুমার। গতকাল সোমবার দশমীর দিন সারাক্ষণ ছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

পুরসভার তথ্য অনুযায়ী, সোমবার দশমীর দিন কলকাতার বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন করা হয়ে গেছে। প্রায় ৫০ শতাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে মধ্যরাত পর্যন্ত। এমনটি জানিয়েছেন দেবাশিস কুমার। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রতিমা নিরঞ্জনের পর কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে মাতৃমূর্তির কাঠামো তুলে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, গঙ্গাবক্ষে ভাসমান ফুল-বেলপাতা সরিয়ে ফেলা হচ্ছে এবং সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।

করোনা আবহে বিসর্জনে প্রতি একঘন্টা অন্তর অন্তর বাবুঘাট এবং তার পার্শ্ববর্তী স্থানগুলি জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে। প্রতিমা নিরঞ্জনের সময় প্রত্যেককে ব্যবহার করতে হচ্ছে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে এবং প্রতিটি ঠাকুরের সঙ্গে পাঁচ থেকে ছয় জনের বেশি যেন না থাকে সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে। এদিনও মধ্যরাত পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা হবে বলে জানা গিয়েছে।

আরও  পড়ুন-শারদোৎসবে রাজ্যে আরও ৪ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

 

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...