Friday, June 5, 2026

‘গো করোনা গো’ স্লোগানের জন্মদাতা এবার করোনায় আক্রান্ত

Date:

Share post:

‘গো করোনা গো’ স্লোগানের জন্মদাতা তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া-র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে এবার করোনায় আক্রান্ত। সূত্রের খবর, গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তারপর থেকেই শরীর খারপ হয় তাঁর। শরীরের বিভিন্ন অঙ্গে ব্যাথা অনুভব করতে থাকেন। সঙ্গে কাশিও হচ্ছিলো। সেই কারণে তিনি কোভিড টেস্ট করান। এরপর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এখন তিনি বম্বে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গতকালই তাঁর দলে যোগ দেন অভিনেত্রী পায়েল ঘোষ। সেই উপলক্ষ্যে দলের একাধিক নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেছিলেন আঠাওয়ালে। পায়েলকে দলের মহিলা সেলের সহ-সভাপতি পদেও নিয়োগ করেন তিনি। গতকাল পায়েল ছাড়াও দলে যোগ দেন করেন আরও অনেকে। সংবাদমাধ্যমে যে ছবি পাওয়া গিয়েছে, তাতে মাস্ক ছিল সবারই। কিন্তু মুখে বা নাকে কারোরই ছিল না। ছিল না সামাজিক দূরত্বও।

আরও পড়ুন-দূষণ নিয়ন্ত্রণে আরও কড়া আইনের ঘোষণা কেন্দ্রের

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...