Saturday, June 13, 2026

মাস্ক না পড়ে ঘোরাঘুরি, পুজোয় আটক ২৬৭৬

Date:

Share post:

করোনা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পুজোর দিনগুলিতে মাস্ক না পরে রাস্তায় ঘোরাঘুরির ছবি প্রায় সর্বত্রই চোখে পড়েছিল। এ রাজ্যে করোনার দাপট অব্যাহত। তাতেও হুঁশ ফেরেনি কিছু অসচেতন মানুষের।

অন্যদিকে, পুজো শুরুর আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রতিমা বা মণ্ডপের আশেপাশে এলে মাস্ক বাধ্যতামূলক। কিন্তু এক শ্রেণির মানুষের তাতে যেন কিছু যায় আসে না। মাস্ক না পরেই ঘুরতে বেরিয়ে পড়েছেন।

আদালত ও সরকারি নির্দেশকে অমান্য করার অভিযোগে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত ২ হাজার ৫৭৬ জনকে আটক করা হয়েছে। মহামারী আবহে মানুষকে সচেতন করতে পুলিশ সর্বত্রই মাস্ক বিলি করেছে। লাগাতার প্রচার চালিয়েছে। কিন্তু মাস্ক না পরার অভ্যাস কিছুতেই বদলায়নি। সপ্তমীর দিন ৫৯৫, অষ্টমীর দিন গোটা কলকাতায় মাস্ক না পরার জন্য ৬০৯ জনকে ধরা হয়েছে। নবমীর দিন ৬৬৫ জনকে, দশমী ও একাদশীতে দেখা যাচ্ছে, যথাক্রমে ৪১৪ ও ২৯৩ জনকে আটক করা হয়।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...