Thursday, March 19, 2026

১২ বছর ছবি টাঙিয়ে রাখা হোক, সরকারি আধিকারিকদের ভূমিকায় অসন্তুষ্ট নীতিন

Date:

Share post:

কর্তব্যে গাফিলতির অভিযোগে সরকারি কর্মীদের একহাত নিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। জাতীয় সড়ক তৈরিতে অযথা দেরি হওয়ায় সরকারি কর্মীদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পরিবহন মন্ত্রীর বক্তব্য, যে আধিকারিকদের জন্য কাজ ১২ বছর ধরে পিছিয়ে গিয়েছে, তাঁদের ছবি সরকারি বিল্ডিং-এ ১২ বছর টাঙিয়ে রাখা হোক।

বুধবার ভিডিও কনফারেন্সে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি বহুতল উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী। ওই অনুষ্ঠানেই গড়করি বলেন, যে অফিসারদের জন্য কাজে দেরি হচ্ছে তাঁদের ছবি এই বহুতলে টাঙিয়ে রাখা হোক। যে আধিকারিকরা কাজ করছেন না, তাঁদের নন পারফর্মিং অ্যাসেট বলেও কটাক্ষ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘যাদের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ আছে, সেই নন পারফর্মিং অ্যাসেটদের বাইরে যাওয়ার রাস্তা দেখানো উচিৎ। এরা কাজকর্মে বিভ্রান্তি ও বাধা দেয়।’’

ওই বহুতলের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০০৮ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বলে জানান মন্ত্রী। ২০১১ সালে টেন্ডার ডাকা হয়। তারও ৯ বছর পর কাজ শেষ হলো। এদিন নীতিন গড়করি আরও বলেন, ‘‘এনএইচএআই অকর্মণ্য, অপদার্থ ও দুর্নীতিগ্রস্থ লোকে ভর্তি। এদের হাতে ক্ষমতা অনেক বেশি। আর তারই অপব্যবহার হচ্ছে। মন্ত্রক নির্দেশ দেওয়ার পরেও এরা ইচ্ছে করে ভুল সিদ্ধান্ত নেয়। এই অক্ষম আধিকারিকদের বিদায় করে দেওয়ার সময় এসে গিয়েছে। অনেক সৎ মানুষ আছেন কাজ করার জন্য। তাঁদের সমর্থন করা উচিৎ। তা না হলে তাঁরা ঠিকমতো কাজ করতে পারবেন না।’’

আরও পড়ুন:মোদির জন্যই এই হাল, ভোটের বিহারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

 

spot_img

Related articles

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...

না ফেরার দেশে ‘ডোরেমন’ পরিচালক শিবায়ামা, শোকস্তব্ধ জাপানি অ্যানিমেশন জগৎ 

শিশু মনের সঙ্গী হিসেবে জায়গা করে নেওয়া নবিতা-সিজুকার জীবনে নেমে এলো অন্ধকার। অভিভাবক হারালো 'ডোরেমন' (Doraemon)। প্রয়াত ৮৪...