Thursday, May 7, 2026

রাজনৈতিক নেতার মতোই মন্তব্য রাজ্যপালের, কটাক্ষ তৃণমূল মহাসচিবের

Date:

Share post:

রাজ্যের আইনের শাসন আছে বলেই এখানে গণতন্ত্র বেঁচে আছে। কিন্তু রাজ্যপাল যেভাবে রাজনৈতিক মুখপাত্র হয়ে উঠেছেন, তাতে ওনার উদ্দেশ্য নিয়ে সবাই উদ্বিগ্ন। জগদীপ ধনকড়ের বক্তব্য নিয়ে মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: মুঙ্গেরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অপসারিত করল নির্বাচন কমিশন

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক আদেশ পালন করতেই ব্যস্ত পুলিশ। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশের মাধ্যমে শাসন চালানো হচ্ছে। বৃহস্পতিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পরে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মন্তব্য করেন, “বাংলায় কীভাবে সুষ্টু নির্বাচন হবে তা নিয়ে আমি উদ্বিগ্ন” এরপরেই পার্থ চট্টোপাধ্যায় বলেন বাংলা নয়, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। এরপরেই তৃণমূল মহাসচিব বলেন, রাজ্যপাল যে ধরনের রাজনৈতিক মন্তব্য করছেন, সেটা রাজনৈতিক নেতার মতই।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...