Tuesday, April 28, 2026

ভূস্বর্গে ফের জঙ্গিদের গুলিতে খুন তিন বিজেপি নেতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ফের একবার নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকার মাটিতে। এবার জঙ্গিদের গুলিতে খুন হলেন জম্মু-কাশ্মীরের ৩ বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুলগাম জেলায়। মৃত ৩ বিজেপি নেতার মধ্যে একজন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হোসেন। এবং বাকি দুই নিহত দলীয় কর্মীর নাম উমের হাজাম এবং উমের রশিদ বেগ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর, ঘটনার তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত উপত্যকায় দীর্ঘদিন ধরেই জঙ্গিদের টার্গেটে রয়েছেন একাধিক বিজেপি নেতা ও কর্মী। গত জুন মাস থেকে এখানে একাধিক জায়গায় বিজেপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, এদিন জম্মু-কাশ্মীরের ওয়াই কে পোরা এলাকায় এই তিন জনের ওপর হামলা চালায় জঙ্গিরা। যে গাড়িতে এই তিনজন সওয়ার ছিলেন সেটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিদা হোসেনের। বাকি দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এই হামলার কিছু পর গোটা ঘটনার দায় স্বীকার করেছে উপত্যকায় লস্কর-ই-তৈবার ছায়াসংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে, সমাধি ক্ষেত্রেও এরপর দেহ রাখার জায়গা পাওয়া যাবে না।

পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা করে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী লেখেন, ‘জম্মু-কাশ্মীরে আমাদের তিন তরুণ কর্মী হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা করছি আমি। যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে জম্মু-কাশ্মীরে ভীষণ ভাল কাজ করছিলেন এরা। আমি তাদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করছি।’

আরও পড়ুন: আমি-আমি হল সর্বনাশের মূল: স্বামীজির বাণী উদ্ধৃত করে কাকে ইঙ্গিত শুভেন্দুর?

প্রধানমন্ত্রী পাশাপাশি এই ঘটনার নিন্দা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। একইসঙ্গে এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনি। এদিন টুইট করে তিনি লেখেন, ‘কুলগামে ৩ বিজেপি কর্মী হত্যার ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। তাদের পরিবারকে সমবেদনা জানাই। কিন্তু দিনের শেষে এরা জম্মু কাশ্মীরেরই মানুষ। ভারত সরকারের ভুল নীতির বলি হতে হল এদেরকে।’এই হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাও।

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...