Tuesday, April 28, 2026

আকাশছোঁয়া দাম, আলুর বীজ কিনতে গিয়ে দিশেহারা চাষিরা

Date:

Share post:

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির এবার নাজেহাল জেলার চাষীরা। বাড়তে বাড়তে বর্তমানে আলুর বীজের দাম বস্তাপ্রতি পৌঁছে গিয়েছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায়। ফলস্বরূপ কার্যত দিশেহারা জেলার আলু চাষীরা। এত দামি বীজ কিনে কিভাবে চাষ করবেন? আর চাষ করলেও ফসলের দাম সঠিক পাবেন কিনা তা ভেবেই উদ্বিগ্ন আলু চাষীরা। দামের ঝাঁঝে বর্তমানে আলু চাষিরা তাকিয়ে রয়েছেন সরকারের দিকে। সরকারি হস্তক্ষেপে যদি কিছুটা সাহায্য মেলে।

সাধারণত কৃষিভিত্তিক জেলা হিসেবেই পরিচিত বাঁকুড়া। এখানকার বেশিরভাগ মানুষই জীবিকা নির্ধারণ করেন চাষবাসের উপর ভিত্তি করে। তবে আলু চাষের মরশুম শুরু হওয়ার সময়ে দাম যে হারে বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে মাথায় হাত পড়েছে চাষীদের। এখানে বহু চাষী রয়েছেন যারা অন্যের জমি লিজ নিয়ে চাষ করেন। বীজ আলুর দাম এভাবে বৃদ্ধি পাওয়ায় চূড়ান্ত সমস্যার মুখে পড়েছেন তারা। অনেক চাষির আবার পরিকল্পনা ছিল বোরো ধান বিক্রি করে আলুর বীজ কিনবেন। তবে এবার সেভাবে ধানের দাম না মেলায় সমস্যায় পড়তে হয়েছে তাদের। মূলত অন্যান্য চাষের তুলনায় সারাবছরের অর্থকারী ফসল হিসেবে আলু চাষে কিছুটা লাভের মুখ দেখেন জেলার চাষীরা। তবে এবার বীজের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে এত দামি বীজ কিনে আদৌ চাষ করতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

আরও পড়ুন: ১ সেন্টিমিটারেরও কম পেন্সিলের শিসে কালীর মূর্তি গড়ে তাক লাগিয়েছেন সৌরভ

প্রসঙ্গে, সুবল সরকার নামে এলাকার এক চাষী সংবাদমাধ্যমকে বলেন, ‘বীজের যা দাম তাতে এক বিঘা জমিতে আলু চাষ করতে গেলেই ৩০ হাজার টাকা খরচ হয়ে যাবে। সারের দামও ব্যাপক বেড়েছে চলতি বছরে। এত টাকা খরচ করে যদি সঠিক দাম না পাওয়া যায় পরবর্তী সময়ে তাহলে না খেয়ে মরতে হবে আমাদের।’ পাশাপাশি সরকারি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে মূলত আলুর বীজ আসে পাঞ্জাব থেকে। দাম যা বাড়ার সেখানেই বেড়েছে। তবে সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার।

Related articles

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), 'ভীত সন্ত্রস্ত' কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...