Friday, May 15, 2026

লক্ষ্মীপুজোয় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যাদবপুরের গৃহবধূর, এলাকায় শোকের ছায়া

Date:

Share post:

ধুমধাম করে বাড়িতে চলছিল কোজাগরী লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনায় জ্বলছিল প্রদীপ। কিন্তু সেই প্রদীপ কাল হয়ে গেলো। প্রদীপের লেলিহান শিখাই কেড়ে নিল বাড়ির গৃহলক্ষ্মীর প্রাণ। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যাদবপুরের ইব্রাহিমপুর রোডে।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার সন্ধেয় পুজোর তোড়জোড় করছিলেন গৃহকর্তৃ দোলা মিত্র (৬৩)। সেই সময় বেখেয়ালে প্রদীপের শিখা থেকেই আগুন ধরে যায় তাঁর সিল্কের শাড়িতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে যায় তাঁরা গোটা শরীরে। পুড়ে যায় শরীরের প্রায় ৮৫ শতাংশই। আত্মীয়-পরিজন ও স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ওসিবি ওয়ার্ডে ভর্তিও করে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। আজ, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ তিনি দোলাদেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন-ভরদুপুরে সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...