Thursday, June 25, 2026

শিলিগুড়িতে ৫ কেজি সোনা উদ্ধার, ধৃত ২

Date:

Share post:

প্রায় পাঁচ কেজি সোনা-সহ ভিন রাজ্যের দুই বাসিন্দাকে অভিযান চালিয়ে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সংস্থা (ডিআরআই)। ডিআরআই সূত্রে খবর, ঘটনায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মনিপুরের দুই যুবককে ওই সোনা সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বুয়ামায়ুম জাহাঙ্গীর এবং সহিদুর রহমান। দুজনেই মণিপুরের থৌবাল জেলার বাসিন্দা। ১৬৬ গ্রামের মোট চার কেজি ৯৮০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। আনুমানিক বাজার মূল্য দু কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা।

ডিআরআই সূত্রে জানা খবর, ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত পার করে ওই সোনা মণিপুরে ঢোকে। সেখান থেকে সড়ক পথে ওই সোনা শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। আরও জানা গিয়েছে, ঘটনায় পাচারে ব্যবহৃত একটি গাড়ি বাজেয়াপ্ত করেছেন ডিআরআই আধিকারিকরা। গাড়ির সামনের দুটি দরজার মধ্যে আলাদা চেম্বার করে ওই সোনা লুকিয়ে রাখা হয়েছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-মাঝরাতে ভূতের দাপাদাপি রায়গঞ্জের রাজপথে

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...