Saturday, June 13, 2026

নদিয়ায় বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু! সোমবার কল্যাণী বনধ, থানা ঘেরাও কর্মসূচি দিলীপের

Date:

Share post:

নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ, রবিবার সকালে বাড়ির অদূরে একটি বাগানের মধ্যে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম বিজয় শীল (৩৪)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। বিজয় আত্মহত্যা করেছেন, না কি তাঁকে খুন করে কেউ তাঁর দেহ ঝুলিয়ে দিয়ে গিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে দেখছে।

এদিকে বিজেপি’র অভিযোগ,বিজয়কে খুনই করা হয়েছে। আর এই খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও দাবি করা হয়। এদিকে, গয়েশপুরের ঘটনার প্রতিবাদে আগামীকাল, সোমবার কল্যাণী বন্ধের ডাক দিল বিজেপি। সেইসঙ্গে রাজ্যের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:মাছের ভাগ পেত আধিকারিকরা, লকগেট ভাঙায় নেপথ্যে অসাধু কারবারের অভিযোগ

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...