Saturday, March 21, 2026

প্লে-অফ থেকে পঞ্জাবকে ছিটকে দিল চেন্নাই

Date:

Share post:

কিংস ইলেভেন পঞ্জাব – ১৫৩/৬
চেন্নাই সুপার কিংস – ১৫৪/১

৯ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

রবিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৯ উইকেটে হেরে ১৩তম আইপিএল অভিযান শেষ হল রাহুল ব্রিগেডের। টানা পাঁচ ম্যাচ জিতেও প্লে-অফ থেকে ছিটকে গেল কিংস ইলেভেন পঞ্জাব৷ লীগের শেষ দুই ম্যাচে পরপর হেরে অবশেষে আশা জাগিয়েও বিদায় নিতে হল প্রীতি জিন্টার পঞ্জাবকে। সুপার কিংসের এদিনের ম্যাচের মূল কারিগর ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড়।

চেন্নাইকে হারাতে পারলে প্লে-অফ একপ্রকার নিশ্চিত ছিল পঞ্জাবের। অর্থাৎ এদিনের ম্যাচ ছিল কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ‘ডু অর ডাই’ গেম। টসে জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৫ বলে ২৬ রান করে ময়াঙ্ক ফিরতেই ধস নামে পঞ্জাব ব্যাটিং লাইন-আপে। রাহুল ফেরেন ২৯ রানে। দীপক হুডার ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব দেড়শ পাড় করে।

১৫৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই পঞ্জাব বোলারদের আক্রমণের পথ এছে নেন দুই চেন্নাই ওপেনার রুতুরাজ এবং ডু’প্লেসি। তাদের ওপেনিং পার্টনারশিপে ৮২ রান উঠতেই পঞ্জাবের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। ডু’প্লসি ৩৪ বলে ঝোড়ো ৪৮ করে আউট হন এবং ৪৯ বল অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন রুতুরাজ।টুর্নামেন্টে ৬ নম্বর ম্যাচ জিতে লীগ টেবিলে নাইটদের টপকে সপ্তমস্থানে উঠে আসে চেন্নাই।

আরও পড়ুন- আমার ক্লার্ক-ও ভালো করে সংবিধান বোঝেন, ফের রাজ্যপালকে একহাত নিলেন কল্যাণ

Related articles

যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ায় যেভাবে নিয়ন্ত্রণের অভাব কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস...

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...