Thursday, May 14, 2026

ইউভান ও শুভশ্রীর “ডে আউট”, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

মা আর ছেলের আবেগঘন মূহুর্ত ধরা পড়ল ক্যামেরায়। ছেলেকে কোলে নিয়ে আর্বানা কমপ্লেক্সের খোলা হওয়ায় ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী। পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। ছোট্ট ইউভান পরেছে হলুদ জামা। সেও মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছে।

দেখুন ভিডিও :

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা থাকার সময় থেকেই কাজ থেকে ছুটি নিয়েছিলেন শুভশ্রী। বাড়িতেই ছিলেন। তাই কিছুটা ওজন বেড়েছে তাঁর। তবে মা হওয়ার পর বেশ কিছুদিন পর থেকে ফের জিমে যাওয়া শুরু করেছেন তিনি।

আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি

তবে ছেলেকে যথেষ্ট সময় দেন রাজ শুভশ্রী দুজনেই। সেদিন বিকেলে আরবানার লনেই ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলেন রাজ-ঘরণী। সেই সময়ই ফুরফুরে মেজাজে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেই, ভাইরাল হয়ে যায়। ভিডিওটির ক্যাপনে লেখা “বেবিস ডে আউট”।

আরও পড়ুন : মাতৃত্বকালীন অবসর কাটিয়ে এবার কি নতুন ভূমিকায় শুভশ্রী?

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...