Friday, June 12, 2026

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল কলকাতা

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স – ১৯১/৭
রাজস্থান রয়্যালস – ১৩১/৯

৬০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

রবিবাসরীয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে প্লে-অফের রাস্তা তৈরি করল কেকেআর। এদিনের জয়ে মর্গ্যানবাহিনী এক লাফে চার নম্বরে উঠে এলেও প্লে-অফ একেবারে নিশ্চিত নয়। সরাসরি প্লে-অফে যেতে হলে এদিন রাজস্থানকে ৮৫ রানে হারাতে হত। আপাতত সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। ওই ম্যাচে হায়দ্রাবাদ হারলে কলকাতা প্লে-অফের জন্য কোয়ালিফাই করবে।

এদিন রয়্যালের বিরুদ্ধে কলকাতা প্রথমে ব্যাট করে শুভমন গিল(৩৬),রাহুল ত্রিপাঠি(৩৯), মর্গ্যান(৬৮) এবং আন্দ্রে রাসেলের ২৫ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৯১ রানের সম্মানজনক স্কোর করে।

১৯২ রান তাড়া করতে নেমে স্মিথবাহিনী ১৩১ রানে শেষ হয়ে যায়। জস বাটলার ছাড়া সেভাবে কেউ ক্রিজে টিকে থাকতে পারেনি। প্যাট কামিংস ৪টি ও বরুণ চক্রবর্তী ও সিভম মাভি দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন- থামছে না ইন্টারন্যাল রক্তক্ষরণ! দিশাহীন চিকিৎসকরা, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

Related articles

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing...

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...