Wednesday, May 13, 2026

স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে, বৈদ্যবাটিতে রেল অবরোধ-যাত্রীবিক্ষোভ

Date:

Share post:

হাওড়ার পর এবার হুগলির বৈদ্যবাটি। ফের রেল অবরোধ, যাত্রীবিক্ষোভ। দাবি, স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে।
লোকাল ট্রেন কীভাবে চালু করা যেতে পারে সেই নিয়ে আজ, সোমবার বিকেলে নবান্নে রেল-রাজ্য বৈঠকে বসতে চলেছে। আর তার আগে এদিন সকালে ফের যাত্রীবিক্ষোভের খবর।

জানা গিয়েছে, হুগলির বৈদ্যবাটিতে আজ সকাল ৮টা থেকে চলছে রেল অবরোধ। স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে লাইনে লোহার স্লিপার, গাছের গুড়ি ফেলে বিক্ষোভ। থমকে রয়েছে স্টাফ স্পেশাল। পাশাপাশি, অবরোধ চলছে জিটি রোডেও। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। এর আগেও রেলকর্মী স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে অবরোধ-বিক্ষোভ হয় হুগলির একাধিক স্টেশনে।

আরও পড়ুন:রাজ্যে লোকাল ট্রেন চালানোর পক্ষে কংগ্রেস-বাম

 

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...