Thursday, April 2, 2026

বিদেশফেরতদের কোয়ারেন্টাইনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দরসহ সব প্রবেশপথে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা। বিদেশফেরতদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ নির্দেশ তিনি। ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হওয়া মূল অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আবার সময় এসে গেছে, যারা বাইরে থেকে আমাদের দেশে আসবেন, তাদের পরীক্ষা করতে হবে, কোয়ারেন্টাইনে রাখতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে কেউ দেশে ঢুকছে কি না, সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন করা হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে।’

‘যেকোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। যেকোনো জনসমাগমস্থল বা মার্কেটে যাবেন বা কারো সাথে মিশবেন, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে এবং অপরকে সুরক্ষিত রাখবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই নিয়ম মেনে চলবেন। কারণ, যেভাবে করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করেছি, সেভাবেই যেন রক্ষা করতে পারি। সবাই এটাকে একটা দায়িত্ব হিসেবে নেবেন, সেটাই আমরা চাই।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ২১ দফা নির্দেশনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার তুলে দেন। যুবকদের কর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন স্বনির্ভর যুবক এবং ৫টি সফল যুব সংগঠনকে এ পুরস্কার দেওয়া হয়।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং খাম অবমুক্ত করা হয়েছে। ‘মুজিবর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...