Tuesday, June 23, 2026

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ! নিউ নরমালে নয়া নির্দেশিকা রাজ্যের

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলেছে দীর্ঘ লকডাউন পর্ব। অর্থনীতি ঠেকেছে তলানিতে। তবে পুরোনো অভ্যাসে ফিরতে নিউ নরমাল সিচুয়েশনে ইতিমধ্যেই আনলক পর্বে গিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধন করে আনলক-৫ এর বিধিনিষেধ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। সেই পথে হেঁটেই বেশকিছু লকডাউন বিধি ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই বিধি চালু থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তারই অঙ্গ হিসেবে আজ, সোমবার নবান্ন থেকে এক বিবৃতি জারি করে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জারি করে নতুন বিধিতে যা বলেছে নবান্ন

(১) আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পঠন-পাঠন হবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতেও।

(২) প্রশিক্ষণ ছাড়া অন্য কোনও কাজের জন্য খোলা যাবে না সুইমিং পুল।

(৩) কনটেনমেন্ট জোনের বাইরে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খুললেও, সেখানে দর্শকসংখ্যা ৫০ শতাংশের বেশি হবে না।

(৪) কনটেনমেন্ট জোনের বাইরে সামাজিক, শিক্ষা সংক্রান্ত, বিনোদনমূলক, সংস্কৃতিক, নাচগান সংক্রান্ত, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত চলবে। তবে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে ও করোনা স্বাস্থ্যবিধি মেনে তা করতে হবে।

আরও পড়ুন: পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে হঠাৎ কৈলাস- মুকুলরা

(৫) খোলা জায়গায় জমায়েতের ক্ষেত্রে জায়গায় আয়তন অনুয়ায়ী লোকসংখ্যা সীমিত রাখতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব, মাস্ক পরতে হবে, কর্তৃপক্ষকে থার্মাল স্ক্যানিং ও স্যানিটাইজার বা জীবাণুনাশক সাবান দিয়ে হাত
ধোয়ার ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...