Friday, April 24, 2026

গুরুং পলিটিক্যাল ক্রিমিনাল- বৈঠকের আগে সুর চড়ালেন বিনয়

Date:

Share post:

বিমল গুরুং একটা পলিটিক্যাল ক্রিমিনাল। ১৬৭টি কেস চলছে। বাড়িতে বিস্ফোরক পাওয়া গিয়েছিল। সেই মামলা আগে মেটাক- মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এভাবেই সুর চড়ালেন বিনয় তামাং। পাহাড়ের দুই নেতাকে নিয়ে মঙ্গলবার আলোচনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৭ সালের পরে এবার দুর্গাপুজোর মুখে নাটকীয় প্রত্যাবর্তন ঘটে বিমল গুরুংয়ের। কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে গুরুং ঘোষণা করেন, বিজেপির নয়, আগামী বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণে যেতে চান। আর গুরুংয়ের এই ঘোষণার পরেই পাহাড়ে সক্রিয় হন তাঁর অনুগামীরা। দফায় দফায় পাহাড়ে চলে গুরুংকে স্বাগত জানানো মিছিল। পাল্টা মিছিল করান বিনয় তামাংও। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আর্জি জানান বিনয় তামাং, অনিল থাপারা।

সেইমতো মঙ্গলবার দুপুরে তাঁদের ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গুরুংয়ের আত্মপ্রকাশ পরবর্তী পাহাড়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শুরুর আগেই গুরুংয়ের বিরুদ্ধে সুর চড়লেন বিনয় তামাং।

আরও পড়ুন-চাঁচলে জমি বিবাদে চলল গুলি, মৃত ১

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...