Thursday, May 14, 2026

জমি বিবাদে পড়শিকে গুলি-কোপ, মৃত্যু ঘিরে উত্তেজনা চাঁচলে

Date:

Share post:

চাঁচলের যদুপুরে সীমানায় বেড়া দেওয়া নিয়ে বিবাদের জেরে উত্তেজনা। গুলি চলায় এখনো পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের নাম মমরেজ আলি। তাঁর ভাইকেও কোপানো হয়েছে।

মঙ্গলবার, চাঁচলে জমিতে বেড়া দিতে শুরু কিরেন মমরেজ। অভিযোগ, তাঁকে প্রতিবেশী শুকবর আলি ও তাঁর ছেলে বাবলু বাধা দেন। আচমকা বন্দুক এনে গুলি চালাতে থাকেন বাবলু। একটি গুলি লাগে মমরেজের বুকে। তাঁর ভাই বাঁচাতে গেলে, তাঁকেও কোপানো হয় বলে অভিযোগ।

হাসপাতালে মৃত্যু হয় মমরেজের।তাঁর ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের দাবি,
চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গেলে মূল দুই অভিযুক্ত পালায়। তবে অভিযুক্ত পরিবারের একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-চাঁচলে জমি বিবাদে চলল গুলি, মৃত ১

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...