Thursday, May 14, 2026

অশ্লীলতার দায়ে এবার কাঠগড়ায় ‘তৃণমূল নেতা’, প্রকাশ্যে জুতোপেটা অভিযুক্তকে

Date:

Share post:

অশ্লীলতার দায়ে এবার কাঠগড়ায় তৃণমূল নেতা। মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে রাজারহাটের দশদ্রোণে তাঁকে জুতোপেটা করল উত্তেজিত জনতা। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি অভিযুক্ত বুদ্ধদেব দাস। তবে, অভিযুক্তের সঙ্গে দলের কোনওরকম কোনও সম্পর্ক নেই বলে দাবি রাজারহাট তৃণমূলের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার মহিলাদের উত্যক্ত করতেন বুদ্ধদেব দাস। অশ্লীল মেসেজ পাঠাতেন ঔ কুপ্রস্তাবও দিতেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার মহিলাদের মধ্যে ক্ষোভ জমছিল। এই পরিস্থিতিতে সম্প্রতি এক মহিলাকে ফের অশ্লীল মেসেজ করেন বুদ্ধদেব দাস।

আরও পড়ুন- অনিশ্চয়তায় প্রহর গুনছে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত বাংলার ৩০ লক্ষ মানুষ

বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও জানান ওই মহিলা। এরপর মঙ্গলবার বুদ্ধদেব দাসকে নাগালে পেয়েই তাঁর উপর চড়াও হন এলাকার মহিলারা। তাঁকে এলোপাথাড়ি জুতোপেটা করেন তাঁরা।

ঘটনাস্থলে পৌঁছিয়ে উত্তেজিত জনতাকে আয়ত্বে আনে বাগুইআটি থানার পুলিশ।অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, এর আগেও বুদ্ধদেবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। মহিলাদের অভিযোগের ভিত্তিতে তাঁকে সতর্কও করা হয়েছে। কিন্তু তাতেও তাঁর স্বভাব পালটায়নি অভিযোগে।

আরও পড়ুন- ধর্ষণ মামলা মিথ্যে, মামলাকরীকে ৫ বছরের কারাদণ্ড

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...