Saturday, June 6, 2026

মাত্র ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি হওয়া জনমজুর হরি মাঝি হতবাক!

Date:

Share post:

“ছেড়া কাঁথায় শুয়ে” লাখ টাকার স্বপ্ন দেখতেন ভাতারের বামশোর গ্রামের বাসিন্দা মূক ও বধির হতদরিদ্র হরি মাঝি।
কিন্তু সেটা যে এভাবে বাস্তব হয়ে যাবে তা কখনও স্বপ্নেও ভাবেন নি। তাই নিজের ভাগ্য পরীক্ষা করতে মাঝে মাঝেই লটারির টিকিট কাটতেন তিনি।
মাত্র ৩০ টাকার টিকিট কেটে এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতলেন পেশায় জনমজুর হরি।
সোমবার বিকেলে ফলাফল ঘোষণা হওয়ার পরেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রতিবেশীরা। পূর্ব বর্ধমানের বামশোর গ্রামের ঢলদিঘির পাড়ে মাটির দেওয়াল খড়ের ছাউনি দেওয়া ঘর। সেখানেই সপরিবারে থাকেন হরি মাঝি। বাড়িতে রয়েছেন বিধবা মা, স্ত্রী পুতুলদেবী ও ছেলে সুজন(১৮)।এক মেয়ের বিয়ে হয়ে গেছে। হরির স্ত্রী ও ছেলেও জনমজুরি করেন। নুন আনতে পানতা ফুরনো সংসার।পুতুলদেবী জানিয়েছেন, অভাবের মাঝেও তাঁর স্বামী মাঝে মাঝেই লটারির টিকিট কাটতেন।তবে সেভাবে কখনও কোনও পুরস্কার পাননি। তবু তিনি টিকিট কাটতে ছাড়তেন না।
তিনি বলেন, “আজ আমার স্বামীর কাছে বিশেষ টাকা পয়সা ছিল না। তাই সকালে বাজার যাওয়ার আগে ছেলের কাছে ৩০ টাকা চেয়ে নেন। এরপর বিকেলে শুনি আমার স্বামী যে টিকিট কেটেছিল তাতে এক কোটি টাকা পড়েছে।
কী বলছেন হরি মাঝির ছেলে সুজন ? তিনি বলেন, “আমাদের জন্য একটা পাকা ঘর তৈরি করার খুব ইচ্ছা ছিল বাবার। প্রায়ই ইশারায় সে কথা বলত।কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। এবার বাবার সেই ইচ্ছা পূর্ণ হবে।”
আসলে প্রথমে পরিবারের কেউ বিশ্বাসই করতে পারেননি এটা স্বপ্ন নাকি বাস্তব। যখন বিস্ময়ের ঘোর কাটল তখন বুঝলেন তা সত্যি। হরি মাঝি আজ সত্যিই কোটিপতি।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...