Friday, June 19, 2026

“যখনই তোমার কথা ভাবি, বাকরুদ্ধ হয়ে যাই” – স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট রাজের

Date:

Share post:

শুভ যে শুধু তাঁর স্ত্রী নয়, তাঁর সন্তানের মাও। সেই মানুষটার জন্মদিন বলে কথা। স্পেশাল তো কিছু থাকবেই। তাই স্ত্রী’র এই বিশেষ দিনে তাঁকে আরও একবার নতুন করে ভালবাসায়, আদরে ভরিয়ে দিলেন পরিচালক রাজ চক্রবর্তী।

দেখতে দেখতে ২৯ পার করে ৩০-শে পা দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রতিবারের চেয়ে এই বছরের জন্মদিনটা যেন একটু বেশি স্পেশ্যাল। কারণ, এইবছরই রাজ-শুভশ্রীর সংসারে এসেছে নতুন সদস্য। ছোট্ট ইউভানকে নিয়ে এটাই শুভশ্রীর প্রথম জন্মদিন।

আরও পড়ুন : ইউভান ও শুভশ্রীর “ডে আউট”, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী শুভশ্রীর জন্মদিনে ভালবাসার উষ্ণতা মাখানো বার্তা শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। সঙ্গে পোস্ট করেছেন শুভশ্রীর একটি মিষ্টি ছবিও। নিজের বয়সের বেলুন নিয়ে দাঁড়িয়ে শুভশ্রী । কালো স্লিভলেস গাউন, টপ নট করে চুল বাঁধা, হালকা লিপস্টিক আর হালকা মেকআপে কিউট লাগছিল সদ্য মা হওয়া শুভশ্রীকে।

ছবির ক্যাপশনে রাজ লিখেছেন, ‘‘শুভ জন্মদিন মাই লাভ। যখনই তোমার কথা ভাবি, আমি বাকরুদ্ধ হয়ে যাই। জানি না ঠিক কী বলব তোমায়, কোনও কথাই যেন তোমার জন্য যথেষ্ট নয়। আমি তোমাকে পেয়ে ধন্য। সারাজীবন এমনই থেকো। অনেক অনেক ভালবাসা তোমার জন্য।’’

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...