Friday, April 3, 2026

ভারতে নেই কাশ্মীর! জুনিয়র ট্রাম্পের মানচিত্র প্রকাশ নিয়ে মোদিকে কটাক্ষ শশী থারুরের

Date:

Share post:

মার্কিন মুলুকে চলছে ভোট গণনা। ট্রাম্পকে কিছুটা পিছনে ফেলে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই ভারত এবং ভারতীয়দের কথা উঠে এসেছে। আর এই বিষয়কে হাতিয়ার করে নির্বাচনী পূর্বাভাসের মানচিত্র প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র। মঙ্গলবার নির্বাচন শুরু হওয়ার পর এই মানচিত্র প্রকাশ করেন তিনি।


ট্রাম্প জুনিয়রের পোস্ট করা মানচিত্র দেখা যাচ্ছে বিশ্বের অধিকাংশ দেশই রিপাবলিকান পার্টির লাল রঙে রাঙানো। ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া সহ মার্কিনবিরোধী দেশ গুলিকে লাল রঙে দেখানো হয়েছে। এ মানচিত্র থেকে স্পষ্ট, তিনি বলতে চেয়েছেন তাঁর বাবা এবং রিপাবলিকান পার্টিকে সমর্থন করছে সারা বিশ্ব। ভারত মেক্সিকো এবং চিনের উপর বলানো হয়েছে নীল রং। যা ডেমোক্র্যাটিক পার্টির রং। শুধু তাই নয় ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে নেই জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতা শশী থারুর। মানচিত্রকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী একহাত নিয়েছেন তিনি।

নিজের টুইটার হ্যান্ডেলে শশী থারুর লিখেছেন, “নরেন্দ্র মোদির ব্রোমেন্সের জন্য কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করা হয়েছে। চিন মেক্সিকো আমেরিকার শত্রুদেশ বলে পরিচিত, তাদের সঙ্গে একই তালিকায় রাখা হয়েছে ভারতকে। তাহলে কোটি কোটি টাকা খরচ করে কী লাভ হলো?”

প্রসঙ্গত, ট্রাম্প এবং মোদির বন্ধুত্বের কথা সবারই জানা।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদে ট্রাম্পকে স্বাগত জানাতে নামাস্তে ট্রাম্প ইভেন্টের আয়োজন করা হয়। কোটি কোটি টাকা ব্যয় করা হয় সেই অনুষ্ঠানে।কিন্তু মোদির বন্ধুর ছেলের এই মানচিত্র মেনে নিতে পারছেন না ভারতের বিরোধী দলের নেতারা। অনেকেই মনে করছেন, এই মানচিত্র প্রকাশ করে আসলে ভারতের সম্মানহানি করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সমীক্ষার রিপোর্টের কারণে এই মানচিত্র প্রকাশ করেছেন ট্রাম্পের পুত্র। কারণ সংশ্লিষ্ট সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মার্কিনীদের ৭২ শতাংশ ভোট দেবেন জো বাইডেন। তাই বৈরি দেশ হিসেবে দেখিয়েছেন জুনিয়র ট্রাম্প।

আরও পড়ুন:আমেরিকায় হাড্ডাহাড্ডি লড়াই: বাইডেন ২২৪, ট্রাম্প ২১৩

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...