Saturday, April 25, 2026

এবারের রাজ্য সফরেও মধ্যাহ্নভোজে জনসংযোগ অমিতের

Date:

Share post:

রাজ্য সফরে এসে চতুরডিহি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাত সাড়ে আটটায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে রাজারহাট থেকে বাঁকুড়া যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে শহর লাগোয়া পুয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেবেন। এরপর রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। দুপুরে চতুরডিহিতে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মেনুতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত ও চাটনি। মধ্যাহ্নভোজের পর ফের রবীন্দ্রভবনে বৈঠক। বৃহস্পতিবার ফিরে আসছেন কলকাতা।

শুক্রবার, তিনি নিউটাউন এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। সেখানে মেনুতে থাকছে রুটি ডাল, পনির। বিকেল  বিকেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর প্রশংসার মধ্যেই পাহাড়-উত্তরবঙ্গ নিয়ে উদ্বেগ রাজ্যপালের

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...