Wednesday, May 20, 2026

আইসিসির র‍্যাংকিংয়ের শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: নিষিদ্ধ থাকার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পাক্কা এক বছর। তবে ব্যক্তিগতভাবে তার জন্য শাপে বর হয়ে এসেছিল করোনাভাইরাসের লকডাউন। যে কারণে এক বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। তাই র‍্যাংকিংয়েও খুব একটা ক্ষতি হয়নি সাকিব আল হাসানের।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথম র‍্যাংকিং আপডেটেই নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

বুধবার দুপুরে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ তিন স্থানে কোনও পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, এখনও তাই আছেন। তবে রেটিং খানিক কমে হয়েছে ৩৭৩, তবু দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নাবীর চেয়ে ৭২ রেটিং এগিয়ে রয়েছেন তিনি।

তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র‍্যাংকিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করেছেন বেন স্টোকস (৪) ও ইমাদ ওয়াসিম (৫)। পরের চারটি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা চারে ঢুকেছেন জিম্বাবয়ের শন উইলিয়ামস।

আরও পড়ুন: উদ্বাস্তুদের পাট্টা বিলি, ‘স্বাস্থ্যসাথী’র আওতায় ডোকরা-ছৌ শিল্পী-তাঁতিরা: মুখ্যমন্ত্রী

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিং (৪ নভেম্বর ২০২০ আপডেট)

১/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩৭৩ রেটিং
২/ মোহাম্মদ নাবী (আফগানিস্তান) – ৩০১ রেটিং
৩/ ক্রিস ওকস (ইংল্যান্ড) – ২৮১ রেটিং
৪/ বেন স্টোকস (ইংল্যান্ড) – ২৭৬ রেটিং
৫/ ইমাদ ওয়াসিম (পাকিস্তান) – ২৭১ রেটিং
৬/ কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) – ২৬৫ রেটিং
৭/ রশিদ খান (আফগানিস্তান) – ২৫৩ রেটিং
৮/ মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ২৫১ রেটিং
৯/ রবীন্দ্র জাদেজা (ভারত) – ২৪৬ রেটিং
১০/ শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) – ২৩৮ রেটিং

Related articles

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...

জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের

জরায়ুমুখের (Cervical Cancer) ক্যানসার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ (HPV Vaccination) কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ১৪ বছর...

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...