Thursday, May 14, 2026

জয়ের দোরগোড়ায় ডেমোক্র্যাট বাইডেন, ফের কোর্টের হুমকি ট্রাম্পের

Date:

Share post:

বাইডেনের ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হওয়া স্রেফ সময়ের অপেক্ষা ৷ ইলেক্টোরাল কলেজ ভোট এবং পপুলার ভোট, দু’টি ক্ষেত্রেই ট্রাম্পের থেকে অনেক এগিয়ে বাইডেন৷

◾এখন পর্যন্ত পাওয়া ফল বলছে, এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হয়ে উঠছে অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন এবং পেনসিলভিনিয়া৷ এই মুহুর্তে জোর লড়াই চলছে বাইডেন ও ট্রাম্পের মধ্যে৷

আরও পড়ুন : মার্কিন প্রেসিডেন্টের চেয়ার থেকে মাত্র ৬ ভোট দূরে বাইডেন, পিছিয়ে পড়ছেন ট্রাম্প

◾ ট্রাম্প পিছিয়ে পড়তেই আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে দু’ধরনের দাবিই করা হচ্ছে৷ কেউ দাবি করছে ভোট গণনা চালিয়ে যাবার। কোন বিক্ষোভে দাবি করা হচ্ছে গণনা বন্ধ করার।

◾জো বাইডেন বলেছেন, এটা পরিস্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। ‘যখন গণনা শেষ হবে তখন আমরা বিশ্বাস করি আমরাই জয়ী হব’, বলেছেন বাইডেন।

◾এদিকে ডোনাল্ড ট্রাম্প ফের প্রতারণার অভিযোগ এনেছেন৷ যদিও তিনি কোনও প্রমাণ দেননি৷ ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন “আমি সুপ্রিম কোর্টে যাবো”।

◾পেনসিলভানিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করার জন্য আইনের আশ্রয় নিয়েছে ট্রাম্প- শিবির।

◾বাইডেন- শিবির বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ‘আপত্তিকর’৷গণনা বন্ধ হবে না৷

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...