Monday, April 20, 2026

উৎসবের সপ্তাহ জুড়ে স্বস্তি দিয়ে দেশে অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম

Date:

Share post:

শুক্রবারও দেশে অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। অর্থাৎ এক মাসের বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোলের দাম। ৬ সপ্তাহ ধরে ডিজেলের দামেও পরিবর্তন নেই।

আরও পড়ুন : এক ঝলকে দেখে নিন আজকের বাজার দর

শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭০.৪৬ টাকা প্রতি লিটারে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা৷ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৫৯ টাকা৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা।

আরও পড়ুন : চাঙ্গা শেয়ারবাজার, পরপর চারদিন গ্রাফ ঊর্ধ্বমুখী

স্থানীয় ট্যাক্সের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। রাষ্ট্রায়িত তেল বিপণন সংস্থাগুলি যেমন – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনেরই বেশিরভাগ জ্বালানী স্টেশন রয়েছে দেশজুড়ে। তাই তাদের দাম অনুযায়ীই, প্রতিদিনের ভিত্তিতে জ্বালানির হার পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন : মধ্যবিত্তের কপালে ভাঁজ, ফের বাড়ল সোনার দাম

এদিকে, মার্কিন নির্বাচনের পরে রিপাবলিকান পার্টি সিনেটের নিয়ন্ত্রণ বজায় রাখবে এই প্রত্যাশায় ডলার দাম বেড়েছিল। তাই বৃহস্পতিবার প্রথম দিকে তেলের দাম কমেছিল।

Related articles

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...

সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’! তোপ অভিষেকের 

"'যারা খুনের রাজনীতি করত, তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে'', চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য দলুই এবং...

বিমানবন্দরে দেরি, সভার অনুমতি দিচ্ছে বিজেপি! কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে সরব মমতা

লাগাতার দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা শুধুমাত্র বিমান পরিষেবার কারণে। কখনও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কখনও বাংলার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার...

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন...